দিনাজপুরের পার্বতীপুরে ভবেরবাজার হাজীপাড়ায় আজ শনিবার দুপুরে সিডিএ নামক এনজিওর আয়োজনে তাদের নিজস্ব কার্যালয়ে ভূমির অধিকার বিষয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্টিত হয়। এতে পার্বতীপুর উপজেলার মোমিনপুর, মন্মথপুর ও চন্ডিপুর ইউনিয়নের ভূমিহীন ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। উপজেলা ভূমিহীন সমন্বয় কমিটির আহবায়ক অনন্ত রায়ের সভাপতিত্বে নজরুল ইসলাম, মাহবুবর রহমান, প্রশান্ত কুমার, আবদুর রহমান প্রমূখ নিজ নিজ এলাকার সরকারের খাসজমি বন্ঠন নিয়ে সৃষ্ট সমস্যা নিয়ে আলোচনা করেন। শেষে স্থানীয় জনপ্রতিনিধির হস্তক্ষেপে সুষ্ট সমাধনের বিষয়ে পত্রপত্রিকায় রির্পোট প্রকাশের জন্য তারা সাংবাদিকদের প্রতি আহবান জানান। এ সম্মেলনে উপস্থিত ছিলেন সিডিএর আঞ্চলিক সমন্বয়কারী তানজিরা আকতার, অফিস সহকারী খাদিজা আকতার স্মৃতি ও গ্রাম সহায়ক পরিমল চন্দ্র রায়।