১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে নগরীর ত্রিশ গোডাউন এলাকায় অবস্থিত পাক সেনাদের টর্চার সেল শুক্রবার রাতে পরিদর্শণ করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি। এ সময় অন্যান্যের মধ্যে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, নাট্যজন সৈয়দ দুলাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন উপস্থিত ছিলেন।