চলমান শৈতপ্রবাহ ও তীব্র শীতের মাঝে বিরল উপজেলার ১০ নং রাণীপুকুর ইউপি’র হালজায় (ঝিনাইকুড়ি) গ্রামে নৃ-ত্ত্বাত্তিক জনগোষ্ঠি আদিবাসি পল্লীর ১৭ টি কড়া পরিবারের জীবনমানের খোঁজ খবর নিতে স্বশরীরে টিআইবি’র চেয়ারম্যান বিশিষ্ট মানবাধিকার কর্মী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল এসেছিলেন বিরলে।
শনিবার সকালে ঘন কুয়াশা ও তীব্র শীত উপেক্ষা করে তিনি দেশে বিলুপ্তির পথে এই কড়া সম্প্রদায়ের ১৭টি পরিবারের খোঁজে ছুটে আসেন। এ সময় তিনি কড়া জনগোষ্ঠীদের বিরোধীয় জমি পরিদর্শন ও জীবনমান নিয়ে কড়াদের সাথে এ কান্ত ভাবে কথা বলেন।
তাঁর সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মির্জা তসলিমা সুলতানা, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মানবাধিকার কর্মী চিত্ত ঘোষ, দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র শফিকুল হক ছুটু, বিরল থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব, বিরল প্রেসক্লাবের সভাপতি এম এ কুদ্দুস সরকার, কমিউনিটি ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন (সিডিএ)’র আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান, রাণীপুকুর ইউপি চেয়ারম্যান ফারুক আজম, ইউপি সদস্য রাজা দশরত রায়, উপজেলা ক্ষুদ্র ও নৃত্তাত্বিক জনগোষ্ঠি (আদিবাসি) সমিতির সভাপতি হারুণ এক্কা, সাংবাদিক নুরে আলম সিদ্দিকী, ধর্ম্মপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ মাষ্টার ও স্থানীয় কড়া সম্প্রদায়ের নেতা কৃষ্ণ কড়া।