রাজধানীর বাড্ডায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রনি মিয়া (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র্যাবের দাবি, রনি একজন মাদক বিক্রেতা এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে।
শুক্রবার রাত ১টার দিকে বাড্ডা থানাধীন মগরদিয়া সাঁতারকুল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মো. আমজাদ নামে র্যাবের এক হাবিলদারও আহত হন। তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানিয়েছে, ঘটনাস্থল থেকে দু’টি ওয়ান শুটারগান, দুটি শর্টগান, ৯টি কার্তুজ ও বিপুল সংখ্যক ইয়াবা উদ্ধার করা হয়েছে।