স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন "গর্বের বাকেরগঞ্জ" ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে গতকাল সকালে সাবেক বাকেরগঞ্জ জেলার প্রতিষ্ঠাতা ইতিহাসের মহানায়ক মির্জা আগা মোহম্মদ বাকের খানের মাজার জিয়ারত এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন "গর্বের বাকেরগঞ্জ" প্রতিষ্ঠাতা এড. মোজাম্মেল হোসেন মোহন। এ সময় উপস্থিত ছিলেন "গর্বের বাকেরগঞ্জ" এর ট্রাস্টি বোর্ডের সদস্য ফয়েজ উদ্দিন বেলাল, এড. মুহাম্মদ মামুন, মোঃ আল মামুন, মোঃ আলাউদ্দিন প্রমূখ। বাকেরগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া-মিলাদ উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মোঃ সিরাজুল ইসলাম, সাংবাদিক মোঃ বেলাল হোসেন প্রমূখ। দোয়া-মিলাদে আগা বাকেরের রুহের মাগফিরাত কামনা এবং দেশ-জাতির সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।