বুধবার দিনাজপুর শহরস্থ সুইহারী এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ্ এর হল রুমে ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা এর আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন র সহযোগিতায় ইয়থ প্রকল্পের আওতায় উগ্রবাদঃ বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ কর্মশালা হয়।
জেএসকেএস-এর নির্বাহী পরিচালক মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোরশেদ আলী খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মামুন হাসান চৌধুরী। মুক্ত আলোচনায় অংশ নেন ইউপি চেয়ারম্যান অশোক কুমার রায়, সিটিএস-এর নির্বাহী পরিচালক মোঃ আমিনুল হক, উদ্যোগ সংস্থার নির্বাহী পরিচালক উম্মে নাহার, ইউপি সচিব আনিসুর রহমান প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, সহিংস উগ্রবাদের কারণে সামাজিক সম্প্রীতি নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করতে পারে যুব সমাজ। সহিংস উগ্রবাদ প্রতিরোধ করতে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। দেশপ্রেম সৃষ্টি হয় সে সমস্ত কর্মকান্ডে যুবকদের বেশী বেশী সম্পৃক্ত করতে হবে। বাঙালির সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের যুবকদের উৎসাহিত করতে পারলে তারা কখনও বিপথে পরিচালিত হবে না। পারিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে হবে। বর্তমান সরকার আমাদের দেশ থেকে জঙ্গীবাদকে নির্মূল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। উগ্রবাদ-জঙ্গীবাদ প্রতিরোধে জিও-এনজিও’র পাশাপাশি যুব সমাজকেও এগিয়ে আসতে হবে।