গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর উদ্যোগে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পুরুষ ও ছেলেদের সম্পৃক্ত করণ প্রকল্প ধারাবাহিকতার কাজের অভিজ্ঞতা সম্পর্কে স্থানীয় সাংবাদিকদের সাথে অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গত ২৩ ডিসেম্বর ২০১৯ইং সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাক সামাজিক কর্মসূচীর আঞ্চলিক ব্যবস্থাপক পি এস মাধুরী সূত্রধর, জেলা ব্যবস্থাপক বিধান বাসকে, ব্র্যাক জেলা সমন্বয়কারী অমল কুমার দাস, সাংবাদিক বাবু গোপাল মহন্ত, জাহিদুর রহমান টুকু, রবিউল কবির মনু, ফারুখ হোসেন, বাবু কালামনিক দেব, আব্দুস সোবহান মন্ডল, মাহমুদ খান, বি,কম শিখা দত্ত, মুরশিদা আক্তার সুইটি, ইয়্যথ কমিটির রেশমা আক্তার সুইটি,হেলাল উদ্দিন আকন্দ, পল্লী সমাজের সভাপতি মোরশেদা বেগম প্রমুখ।