বগুড়ার নন্দীগ্রামে পৃথক ২টি সড়ক দূর্ঘটনায় আব্দুল গাফ্ফার (৬৩) ও রেজাউল করিম (৩৬)নামের ২জন নিহত হয়েছেন । ২টি ঘটনাটি ঘটেছে গতকাল সকালে বগুড়া নাটোর মহাসড়কের নন্দিগ্রাম এলাকায় ।
নিহত আব্দুল গাফ্ফার নাটোর জেলার সিংড়া উপজেলার মালকুড় গ্রামের মৃত রমজান আলীর পুত্র।তিনি নন্দীগ্রাম কলেজপাড়ায় মেয়ে জামাইয়ের বাড়িতে থাকতো। নিহত রেজাউল করিম একই উপজেলার দাঁতমানিকা গ্রামের আব্দুর রহিমের ছেলে এবং সিংড়া উপজেলার দমদমা পাইলট উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন ।
জানা গেছে, গতকাল ২৩ ডিসেম্বর (সোমবার) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম বাসষ্ট্যান্ড এলাকায় মহাসড়ক পারাপার হচ্ছিল তিনি। এমন সময় নাটোরগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
অপরদিকে পৃথক ঘটনায় প্রায় একই সময়ে উপজেলার জোলারবাতা নামক স্থানে বগুড়া নাটোর মহাসড়কে কর্মস্থলে যাবার পথে রেজাউল করিম বকুল রামে এক সহকারী শিক্ষক নিহত হন। তার মোটরসাইকেলটি জোলারবাতা নামক স্থানে পৌঁছালে অজ্ঞাত একটি ট্রাক তার মোটর সাইকেলকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় । এতে ঘটনাস্থলইে তিনি মারা যান।
কুন্দারহাট হাইওয়ে থানার ইনচার্জ এসআ্ই জাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন , ঘাতক ট্রাক ২টিকে আটক করা যায়নি। নিহতদের লাশ ঘটনাস্থল থেকেই তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।