সব জল্পনা কল্পনার অবসান ক্ষমতাসীন আওয়ামী লীগের যে নতুন কমিটি ঘোষণা করা হল, তাতে সভাপতি পদে শেখ হাসিনার সঙ্গে সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরই পুনর্নির্বাচিত হলেন।
আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে কাউন্সিল অধিবেশন শেষে সর্বসম্মতিক্রমে তাদের নাম ঘোষণা করা হয়।
নবমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন শেখ হাসিনা। একই সঙ্গে সাধারণ সম্পাদক পদে আবারও নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের কাউন্সিল অধিবেশনে সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করলেন অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, সমর্থন করলেন পীযুষ ভট্টাচার্য। দুইজনেই আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ছিলেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়ে যায়।
জাহাঙ্গীর কবির নানক ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেছেন। সমর্থন করেছেন যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান।