রাজধানীর হাতিরঝিলে অবস্থিত প্রিয়াংকা শুটিং হাউজে (১৮ ডিসেম্বর) থেকে চলছে চিত্রনায়ক শিপনের নতুন সিনেমা ‘ইয়েস ম্যাডাম’ চলচ্চিত্রের শুটিং। মেঘলা আকাশ। শহর জুড়ে প্রচ- শীত শীত ভাব।এতো শীত নিয়ে শুটিং করছেন তাঁরা। টুঙ্গিপাড়া চলচ্চিত্র প্রোডাকশনের প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন রাকিবুল ইসলাম রাকিব। শিপনের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন সাবরিনা সুলতানা কেয়া। এত ঠান্ডায় কীভাবে শুটিং করছেন জানতে চাইলে নায়ক শিপন বলেন, ‘গায়ে শীতের কাপড় জড়িয়ে বের হচ্ছি। শুধু শটের বেলায় কোনোরকমে শট দিয়ে আবার চাদরের ভেতর ঢুকে যাচ্ছি।শট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চাদর জড়িয়ে নিচ্ছি নিজেকে অনেক ঠান্ডা তাই। নতুন ছবি নিয়ে শিপন বলেন, ‘আমার চরিত্রটিও একটু ভিন্ন। গল্পটা শুনেই খুব পছন্দ হয়েছে। দর্শকের উপভোগ করার মতো একটি ছবি হবে ‘ইয়েস ম্যাডাম’। ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আবদুল্লা জহির বাবু। নির্মাতা জানান, শুক্রবার ৩০০ ফিটের আসিয়ান সিটি শুটিং করবো সকাল থেকে। তারপর ডিপজলের বাড়িতে টানা শুটিং চলবে জানুয়ারি ১০ তারিখ পর্যন্ত।এতে শিপন ও কেয়া। এছাড়াও আরোও অভিনয় করছেন আমিন খান, অমিত হাসান, রেসি,তানহা মৌমাছি,আমান রেজা,রেবেকা প্রমুখ। ‘ইয়েস ম্যাডাম’ ছবিটি নির্মিত হচ্ছে টুংগীপাড়া চলচ্চিত্রের ব্যানারে।আর ছবটি প্রযোজনা মো.মিটু সিকদার।