শুক্রবার (২০ ডিসেম্বর) ক্ষমতাসীন আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলে বিএনপি’র মহাসচিবসহ চার নেতাকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। আওয়ামী লীগের পক্ষে আমন্ত্রণপত্র স্বাক্ষর করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয় গুলশানে গিয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য জিয়াউদ্দিন আহমেদ ভূঁইয়া (শিপু)। আমন্ত্রণপত্রগুলো গ্রহণ করেন বিএনপি নেতাদের পক্ষে দলের সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজউদ্দিন নসু।
রিয়াজউদ্দিন নসু বলেন, তার কাছে তাদেও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ ও মির্জা আব্বাসের নামে চারটি কার্ড এসেছে।
শুক্রবার সকালে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন বসছে।