কালিগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৯ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা জমিরুল হায়দার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু প্রমুখ। সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি অধিদপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।