ভারতের কিংবদন্তি অভিনেতা ও থিয়েটারকর্মী শ্রীরাম লাগু মারা গেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। ভারতীয় গণমাধ্যম তার পারিবারিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে তার। ১৯২৭ সালের ১৬নভেম্বর মহারাষ্ট্রের সাতারার্তে জন্ম হয় শ্রীরামের। প্রায় একশোরও বেশি হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। শ্রীরাম লাগু হিন্দি ছবি ছাড়াও মারাঠি এবং গুজরাতি ছবিতেও অভিনয় করেছেন তিনি। মারাঠি নাটক 'নটসম্রাট'-এ তার চরিত্র ভীষণভাবে প্রশংসিত হয়েছিল। 'গাঁধী' ছবিতে গোপাল কৃষ্ণ গাঁধীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি।