বাঙালির ইতিহাসে শাড়ির গুরুত্ব অপরিসীম। শাড়ি বাঙালি নারীর ঐতিহ্যবাহী পোশাক। এই পোশাক বাঙালি নারীর সৌন্দর্যকে বাড়িয়ে দেয় বহুগুণ। দীপিকা পাড়ুকোন-কঙ্গনা রানাওয়াত থেকে শুরু করে বেশিভাগ বলিউড ডিভা নিজের সৌন্দর্য তুলে ধরতে শাড়িতে নিজেকে উপস্থাপন করতে পছন্দ করেন। এই শাড়ি নিয়ে তারা বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষা করতেও ভুল করেন না। কেউ কেউ শাড়ির সঙ্গে বেল্ট পরে নিজেকে ভিন্নভাবে তুলে ধরেন।
দীপিকা পাড়ুকোন
সব্যসাচীর ডিজাইন করা লাল-সাদা শাড়ির সঙ্গে সাদা বেল্ট পরেছিলেন দীপিকা পাড়ুকোন। শাড়ির সঙ্গে কালো ফুলহাতার ব্লাউজ পরেছিলে পদ্মীনি খ্যাত এই বলিউড সুন্দরী।
মৌনি রায়
‘লাইফ ওকে'র দেব কি দেব মহাদেবে’ সতীর ভূমিকায় অভিনয় করে খ্যাতি অর্জন করেন মৌনি রায়। তিনি একজন প্রশিক্ষিত কত্থক নৃত্যশিল্পী। গুণী এই অভিনেত্রী শাড়ির সঙ্গে বেল্ট পরে নেটিজেনদের ট্রলের মুখে পড়েন। তিনি কালো রংয়ের শাড়ির সঙ্গে ঝলমলে কালো বেল্ট পরেছিলেন।
কারিশমা কাপুর
কারিনা কাপুরের বোন কারিশমা কাপুর সবসময় ফ্যাশনেবল থাকতে পছন্দ করেন। তিনিও প্রিন্টেট শাড়ির সঙ্গে বেল্ট পরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হয়েছিলেন। তিনি শাড়ির উপর জ্যাকেটের সঙ্গে রং মিলিয়ে বেল্ট পরেন।
শিল্পা শেঠি
শাহরুখ খানের বিপরীতে বাজিগর সিনেমার মাধ্যমে শিল্পা বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি তামিল, তেলেগু ও কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেন। শিল্পা শাড়ি পরতে পছন্দ করেন। তিনি গোলাপি রংয়ের শাড়ির সঙ্গে বেল্ট পরেছিলেন।
কঙ্গনা রানাওয়াত
বিউটি কুইন কঙ্গনা রানাওয়াত বারবার তার মতামত প্রকাশের জন্য সমালোচনার শিকার হয়েছেন। সেই কঙ্গনা রানাওয়াতও শাড়ির সঙ্গে বেল্ট পরে কটাক্ষের শিকার হন। সোনালি শাড়ির সঙ্গে রং মিলিয়ে কয়েক স্তর বিশিষ্ট গর্জিয়াস বেল্টে নিজেকে তুলে ধরেন তিনি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া