আশাশুনিতে ৪৯ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উপজেলার সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচিত প্রতিযোগিদের নিয়ে আয়োজিত প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে ভলিবল, কাবাডি, ব্যাডমিন্টন, দড়ি খেলা, দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।