আশাশুনিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবস উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে ও সকল প্রতিষ্ঠান, ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে সরকারি ভাবে দিনভর কর্মসূচি পালন করা হয়।
উপজেলা প্রশাসন ও পরিষদ ঃ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে ৩১ বার তোপধ্বনীর মধ্যদিয়ে দিবসের শুভ সুচনা করা হয়। এরপর সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮ টায় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করা হয়। উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার নেতৃত্বে উপজেলা পরিষদ, ওসি মোঃ আব্দুস সালামের নেতৃত্বে আশাশুনি থানা, সাবেক কমান্ডার আঃ হান্নানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগি সংগঠন, উপজেলা জাতীয় পার্টি, আশাশুনি সরকারি কলেজ, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, লেডিস ক্লাব, অফিসার্স ক্লাব, আশাশুনি প্রেসক্লাব, সকল শিক্ষা প্রতিষ্ঠান, পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৈদ্ধ খ্রষ্টান ঐক্য পরিষদ, জেলা পরিষদ, সদর ইউনিয়ন পরিষদ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ক্লাব ও এনজিওসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ পুস্পস্তবক অর্পন করেন। সকাল ৯ টায় আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী, ১০ টায় ছাত্রছাত্রীদের সমাবেশ ও ক্রীড়া অনুষ্ঠান, ১১.৩০ টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, দুপুর ১২ টায় মাল্টিমিডিয়ার মাধ্যমে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, বাদ জোহর সকল মসজিদে আলোচনা ও দোয়া অনুষ্ঠান, বিভিন্ন সময়ে মন্দির ও গীর্জায় প্রার্থনা, দুপুর ১.৩০ টায় হাসপাতাল ও এিিতমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, বিকাল ৩ টায় মহিলাদের আলোচনা সভা, প্রীতি ফুটবল প্রতিযোগিতা, সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও বিভিন্ন অনুষ্ঠান, সন্ধ্যা ৬ টায় সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়।
আশাশুনি প্রেস ক্লাব ঃ সকল সরকারি প্রোগ্রামের সাথে এক হয়ে প্রেসক্লাবের সদস্যবৃন্দ বিজয় দিবসের অনুষ্ঠান পালন করেন। এছাড়া প্রেসক্লাবে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতি সৌধে পুস্পমাল্য অর্পন, প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে। প্রেসক্লাব সভাপতি জি এম আল ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জি এম মুজিবুর রহমান, সমির রায়, এস কে হাসান প্রমুখ।
কুল্যা ইউনিয়ন আওয়ামীলীগ ঃ গুনাকরকাটি বাজারস্থ বঙ্গবন্ধু স্মৃতি সৌধে পুস্পমাল্য অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতাকর্মীদের অংশ গ্রহনে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন, পরে পুস্পমাল্য অর্পন করা হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ সদস্য কে এম হুমায়ুন কবির মন্টু, উপজেলা আ’লীগ সদস্য ও ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর, ফিরোজ খান মধু, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি তারিকুল ইসলাম, প্রাক্তন মেম্বার আঃ কাদের, সাবেক ছাত্রলীগ সভাপতি নুরুদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি উজ্জল ঘোষ, সেক্রেটারী আবু রায়হান, ওয়ার্ড আ’লীগ সভাপতি ও মেম্বার উত্তম কুমার দাশ, সৈনিকলীগ সাবেক সভাপতি শাহিনুর, আবু তালেব, জুলফিকর আলি জুয়েল, সোহাগ, রাকিব প্রমুখ।
বুধহাটা বিবিএম কলেঃ স্কুল ঃ জাতীয় পাতাক উত্তোলন, দোয়া, কাবাডি, ব্যাডমিন্টন, ক্রিকেট খেলা ও আলোচনা সভা করা হয়। প্রধান শিক্ষক দাউদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, খান সালামাত হোসেন, মাওঃ আঃ ওহাব প্রমুখ। ক্রীড়া পরিচালনা করেন ইয়ামিন হোসেন।
বুধহাটা ইউনিয়ন মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ড ঃ জাতীয় পাতাকা উত্তোলন, পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভা করে। অনুষ্ঠানে ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ উপদেষ্টা এটিএম রইচ উদ্দিন, সভাপতি আঃ হক, সেক্রেটারী আঃ গফফার, সন্তান কমান্ডের সভাপতি শরিফুজ্জামান বাবু, সেক্রেটারী আলমগীর কবির, আবু হাসনাত আব্দুল্লাহ, মনোজ কুমার বসাক প্রমুখ উপস্থিত ছিলেন।
কুল্যা ইউনিয়ন পরিষদ: পুষ্পস্তবক ও র্যালী করে। ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় ইউপি সদস্য উত্তম কুমার দাশ, ইব্রাহিম গাজী, আলমগীর হোসেন আঙ্গুর, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আব্দুল বারী, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল মোমিন, আওয়ামীলীগ নেতা মোমিনুর রহমান, আশুতোষ দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
মহিষাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়: জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক শংকর কুমার গাইনের সভাপতিত্বে ও চিত্তরঞ্জন রায়ের পরিচালনায় সহকারী শিক্ষক উদয় সানা, শিক্ষার্থী শুভ, তনুশ্রী, সৌরভ প্রমূখ বক্তব্য রাখেন।
নৈকাটি দাখিল মাদ্রাসা: জাতীয় পতাকা উত্তোলন, র্যালী ও আলোচনা সভা করে। মহররম মোড়লের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক তরিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, সুপার মাওলানা ইমদাদুল হক, সহকারী শিক্ষক আবু দাউদ হায়দার, নুরুজ্জামান প্রমূখ।
বেউলা বিপিএনকে চিলেডাঙ্গা ওনমানিয়া দাখিল মাদ্রাসা: জাতীয় পতাকা উত্তোলন, র্যালী ও আলোচনা সভা করা হয়। সুপার মাওলানা আঃ রাজ্জাকের সভাপতিত্বে এসএমসি সদস্য আঃ খালেক, দাউদ হোসেন, আমজেদ গাইন, সহ-সুপার মাওলানা মনিরুজ্জামান প্রমূখ বক্তব্য রাখেন।
আরার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়: জাতীয় পতাকা, র্যালী ও আলোচনা সভায় করা হয়। প্রধান শিক্ষক ইসমত আরা বেগমের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক তরিকুল ইসলামের পরিচালনায় সভায় সহকারি শিক্ষক তানজিলা খাতুন, অনুকুল চন্দ্র দেবনাথ, মনোরঞ্জন মন্ডল প্রমূখ বক্তব্য রাখেন।