১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০১৯ উপলক্ষ্যে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬) এর স্টেশন রোডস্থ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার বিকালে সভাপতি মাহফিজুল ইসলাম রিপন এর সভাপতিত্বে আলোচনা সভায় সাধারণ সম্পাদক আতিউর রহমান, সহ-সম্পাদক কোরবান আলী সোহেল, কোষাধ্যক্ষ বেলাল হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক খুরশিদ আলম আকাশ, দপ্তর সম্পাদক মাহবুল হক খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ হোসেন খোকন, ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবু কাওছার, নির্বাহী সদস্য জি এম হিরু, তাজুল ইসলাম ও সাধারণ সদস্য সূবীর চক্রবর্তী ছোটন বক্তব্য রাখেন।
সভার শুরুতে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং আলোচনা শেষে মুনাজাত করা হয়।