দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে মহান বিজয় দিবস পালন করা হয়। সকালে স্থানীয় ডাকবাংলো সংলগ্ন শহীদ স্মৃতি স্তম্ভে প্রথমে পূষ্প মাল্য অর্পন করেন উপজেলা চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুর রাফে খন্দকার শাহানশাহ। এরপর পূষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম,ঘোড়াঘাট পৌর মেয়র আবদুস সাত্তার মিলন,পৌর আওয়ামী লীগের সভাপতি ইউনুছ আলী মন্ডল, ঘোড়াঘাট উপজেলা শ্রমিক লীগের সভাপতি এনামুল কবির মিন্টু,ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সভাপতি মোখলেছুর রহমানের নেতত্বে সকল সাংবাদিকবৃন্দ। এ ছাড়াও আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিজয় স্তম্ভে পূষ্পমাল্যদ্বারা শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। এ ছাড়াও সকালে উপজেলা চত্ত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা মনোমুগ্ধকর ডিসপ্লে ও কুজকাওয়াজ প্রদর্শন করে। বেলা ১২টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তি যোদ্ধাদেরকে সম্বর্ধনা প্রদান করা হয়। সম্বর্ধনা শেষে ক্রিড়া ও প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়।সব শেষে। বিজয়ীদের মধ্যে পুরষ্কার প্রদান করা হয়।