গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ ডিগ্রী কলেজের ৪ তলা ভবনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার ভবন উদ্বোধনের এক আলোচনা সভা কলেজ হল রুমে গর্ভানিং বডির সভাপতি মঞ্জুরুল হক প্রামাণিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী। বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেন নূরী, জেলা আ.লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, শরিফুল ইসলাম শাহিন, উপজেলা জাপার সহ-সভাপতি মাওলানা আবুল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মজিদ, মশিউর রহমান পলাশ, মৃনাল কান্তি প্রমূখ। আলোচনা পূর্বে ফিতা কেটে প্রধান অতিথি ভবনের উদ্বোধণ করেন।