শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে দক্ষিন-পশ্চিম উপকুলীয় জনপদে সুপেয় খাবার উপযোগী পানি সংকটের সমাধান বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর বেলা দশটায় বেসরকারি উন্নয়ন সংগঠন সুশীলনের আয়োজনে সংবাদ সম্মেলনে স্থানীয় পর্যায়ে এসডিজি নীতিমালা বাস্তবায়ন এবং কমিউিনিটির প্রত্যাশার বিষয়সমুহের উপর গুরুত্বারোপ করা হয়।
মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলামের সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধি মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি।
শুরুতে অতিথিদের রেজিষ্ট্রেশন ও আসন গ্রহন এবং পরিচয় পর্বের পর ‘রিকল ২০২১ প্রকল্প’ এর সমন্বয়ক মনিরা সুলতানা কার্যক্রমের পটভূমি ও সংবাদ সম্মেলনের উদ্দেশ্য উপস্থাপন করেন।
এসময় সুপেয় পানি সরবরাহ নিশ্চিতে সামাজিক সুরক্ষার সুপারিশসহ সিপিডি এর গবেষণালদ্ধ তথ্য উপস্থাপন করা হয়।
জনাকীর্ণ সংবাদ সম্মেলনে শিক্ষক, নারী নেত্রী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষের উপস্থিতিতে সুপেয় পানি বিষয়ক সামাজিক নীরিক্ষা প্রতিবেদন আকারে উপস্থাপন করা হয়। ইউরোপীয়ান ইউনিয়ন, অক্সফাম ও সিপিডি সহযোগীতায় সমাজ ভিত্তিক সংগঠন (সিবিও) মাধ্যমে সুশীলন উপকুলীয় জনপদের খাবার উপযোগী পানি সমস্যা সমাধানে কতকগুলি সুপারিশমালা উপস্থাপন করে।
সরকারি পিএসএফ রক্ষনাবেক্ষনে কার্যকর কমিটি গঠন, পর্যাপ্ত পানির উৎসের ব্যবস্থা, বাজেট বৃদ্ধি, সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা, প্লান্ট নির্মান, পাইপের মাধ্যমে দুরা-দুরান্তে পানি সরবরাহ নিশ্চিতসহ সতেরটি সুপারিশ উপস্থাপন করা হয় সুশীলনের পক্ষ থেকে। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত আলোচকরা উম্মুক্ত আলোচনায় অংশ নিয়ে সরকারি পুকুর পুনঃখনন কাজে আইনগত জটিলতা নিরসনে উদ্যোগী হওয়াসহ সরকারি বড় বড় দীঘি খননে জমি অধিগ্রহনের পাশাপাশি উপকুল রক্ষা বাঁধ পুনঃনির্মানের দাবিও সংবাদ সম্মেলনে গুরুত্ব পায়।