কলারোয়ায় ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীসহ ৩জনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার বিকালে থানার কর্মকর্তা ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস জানান-তার নেতৃত্বে এসআই রঞ্জন কুমার মালো, এএসআই আনোয়ার হোসেন, এএসআই সাগর আলী সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় উপজেলার ইলিশপুর গ্রামের মৃত সিয়ামুদ্দিন সরদারের ছেলে বাদশা মিয়া (৫০) কে কোটার মোড়ের শিশু গাছের নিচে থেকে ১০০ গ্রাম গাজাসহ আটক হয়। অপর অভিযানে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের এলাই বক্স এর ছেলে ইউসুফ সরদারের নামে ওয়ারেন্ট থাকায় তাকে আটক করা হয়। উপজেলার দেয়াড়া গ্রামের মৃত. মতিয়ার রহমান সানার ছেলে মফিজুর রহমানের নামে মামলা থাকায় তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়।