দশ বছরের বেশি সময় পর টেস্ট ক্রিকেট ফিরেছে পাকিস্তানে। অবশ্য বৃষ্টি আর আলোকস্বল্পতায় মাঠে ব্যাট বলের লড়াই হচ্ছে সামান্যই। বৃষ্টির বাধায় দ্বিতীয় দিনে খেলা হয়েছিল মাত্র ১৮.২ ওভার। তৃতীয় দিনে বৃষ্টি আর আলোকসল্পতায় পুরো দিনে খেলা হলো মাত্র ৫.২ ওভার। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার আগের রাতের বৃষ্টিতে ভেসে যায় প্রথম সেশনের খেলা। লাঞ্চের পর মাত্র ৫.২ ওভার খেলা হয়ে আবারও থেমে যায় আলোকসল্পতায়। এই সময়ে আর কোনো উইকেট হারায়নি শ্রীলঙ্কা। যোগ করে ১৯ রান। দিন শেষে সফরকারীদের সংগ্রহ ৬ উইকেটে ২৮২ রান। ১৩টি চারে ৮৭ রানে ব্যাট করছেন দনাঞ্জয়া ডি সিলভা, ৬ রান নিয়ে আছেন দিলরুয়ান পেরেরা। আলোকসল্পতায় টেস্টের প্রথম দিন ২২.৫ ওভার খেলা কম হয়েছিল। দ্বিতীয় দিনে দুই ভাগে মোট ৮২ মিনিট খেলা হয়। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজও বৃষ্টির সম্ভাবনা আছে রাওয়ালপিন্ডিতে।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৯১.৫ ওভারে ২৮২/৬ আগের দিন ২৬৩/৬ করুনারতেœ ৫৯, ফার্নান্দো ৪০, কুসল ১০, ম্যাথিউস ৩১, চান্দিমাল ২, দনাঞ্জয়া ৮৭*, ডিকভেলা ৩৩, পেরেরা ৬*; আব্বাস ২৪-৯-৫৬-১, শাহিন ২২-৭-৫৮-২, শিনওয়ারি ১৫-৪-৫৪-১, নাসিম ২৪.৫-৫-৮৩-২, হারিস ৩-০-১২-০, মাসুদ ১-১-০-০, শফিক ২-০-৮-০