গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) এর ১০৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উপলক্ষে সপ্তাহব্যাপি বিভিন্ন কর্মসূচি বৃহস্পতিবার শুরু হয়েছে। জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে সপ্তাহব্যাপি কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গানাসাস এর সভাপতি জেলা প্রশাসক মো. আবদুল মতিন, কার্যকরি সভাপতি রাগিব হাসান চৌধুরী হাবুল ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন।
উদ্বোধনী দিনে সন্ধ্যায় গানাসাস শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া সপ্তাহব্যাপি কর্মসূচির মধ্যে রয়েছে শিশু-কিশোরদের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ‘১৯৭১’, রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘চন্ডালিকা’, নাটক প্রাগৈতিহাসিক ও ১৮ ডিসেম্বর সমাপনী দিনে সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।