আশাশুনিতে বৈদেশিক কর্ম সংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক উপজেলা পর্যায়ের প্রচারণামূলক সভা/সেমিনার আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় অভিবাসন প্রক্রিয়া প্রসারিত, সহজ, নিরাপদ ও সুশৃংখল করণার্থে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক সভা/সেমিনার আয়োজনের জন্য প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান, সমাজ সেবা অফিসার শেখ সহিদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন ও আলমগীর আলম লিটন, সাবেক মুক্তিযোদ্ধা কামন্ডার আঃ হান্নান, অধ্যাপক তৃপ্তিরঞ্জন সাহা ও ১১ ইউনিয়নের উদ্যোক্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ২ জানুয়ারি সভা/সেমিনার সফল করতে সভায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।