আশাশুনি উপজেলা আওয়ামীলীগের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডলের পরিচালনায় সভায় আ’লীগ সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলা মোল্যা, আ’লীগ নেতা স ম সেলিম রেজা মিলন, আঃ সামাদ বাচ্চু, জগদীশ সানা, বুদ্ধদেব সরকার, শোভনালী ইউনিয়ন সভাপতি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন, উপজেলা মহিলা লীগ সভাপতি তহমিনা রহিম, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার, উপজেলা কৃষকলীগ সভাপতি স ম সেলিম রেজা সেলিম, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মহিতুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এস এম সাহেব আলি, উপজেলা ছাত্রলীগ সভাপতি আসমাউল হুসাইন, মিজানুর রহমান, উপজেলা যুব মহিলালীগ সভাপতি সীমা সিদ্দিকী, কলেজ ছাত্রলীগ সভাপতি আশরাফুজ্জামান তাজ, সাধারণ সম্পাদক তানভীর রহমান রাজ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ১২ ডিসেম্বর জেলা কাউন্সিল সফল করতে উপজেলা আ’লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে মিছিল সহকারে সম্মেলনে গমনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দিনব্যাপী কার্যক্রমের সিদ্ধান্ত নেওয়া হয়।