১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ ভাবে উদযাপনের লক্ষ্যে জাতীয় শ্রমিক লীগ কালিগঞ্জ উপজেলা শাখার প্রস্তুতি সভা বুধবার বিকেল ৪ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আনুষ্ঠিত হয়েছে। উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ শাহাজালালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সবুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান জামু, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম মনি, সহ-সভাপতি আনছার আলী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেবুন্নাহার জেবু, সাধারণ সম্পাদক শিখা রাণী সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ হাসানুজ্জামান, বিষ্ণুপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ইফতেখারুল ইসলাম সুমন, কুশুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি শহিদুল ইসলাম, ভাড়াশিমলা ইউনিয়ন সভাপতি ওবায়দুল ইসলাম, মথুরেশপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন প্রমুখ। জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে মহান বিজয় দিবস যথাযথ ভাবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও আজ (১২ ডিসেম্বর) সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে শ্রমিক লীগের নেতাকর্মীদের সম্মিলিত ভাবে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। প্রস্তুতি সভায় উপজেলা ও ইউনিয়ন শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।