কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, পুষ্টির অন্যতম প্রধান উৎস হলো মাছ, মাংস, দুধ, ডিম। কিন্তু আমাদের মাথাপিছু যে আয় তা দিয়ে সবার পক্ষে পুষ্টিকর খাবার খাওয়া সম্ভব নয়। তাই মাথাপিছু আয় বাড়াতে হবে। আর আয় বাড়াতে হলে কৃষিকে আধুনিক করার পাশাপাশি প্রক্রিয়াজাত করে রপ্তানি করতে হবে। অপরদিকে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করাসহ উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। কারন ‘কৃষিই এ দেশের কৃষ্টি। কৃষিই এ দেশের অর্থনীতির প্রধান হাতিয়ার।’
কৃষিমন্ত্রী বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ী কৃষি বিদ ইনস্টিটউশনের কনভেনশন হলে আয়োজিত Launching Ceremony of Climate Smart Agriculture Investment Plan (CSAIP) & Livestock and Dairy Development Project (LDDP) অনুষ্ঠানে এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, এক সময় বাংলাদেশের বাজেটের ১৫-২০ শতাংশ বিদেশি সাহায্য নির্ভর ছিল, বর্তমানে তা ২ শতাংশ। তাই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের ক্ষেত্রে পুষ্টিমানের বিষয়টি আগে আসে। বিগত দশকে পোল্ট্রি ও ডেইরি খাতে অভাবনীয় সাফল্য এসেছে। দুধ, মাছ, মাংস ও ডিমের উৎপাদনও বেড়েছে। জলবায়ুর পরিবর্তনের ফলে হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবনাক্ততা ঘুর্ণিঝড়সহ অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ। ফলে উপকূলীয় এলাকায় লবনাক্ততা বাড়ছে, কৃষি জমি কমে যাচ্ছে। জলবায়ুর ক্রমাগত পরিবর্তনের লাগামকে টেনে ধরতে না পারলে কৃষির উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হবে এবং সমগ্র বিশ্বে খাদ্য সংকট প্রকট আকার ধারন করবে।
তিনি বলেন, সবার আগে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ে শস্য জাতীয় ফসল, মাছ ও প্রাণিজ সম্পদ খাতে। কিন্তু এসব খাতে ব্যাপক সাফল্য আসলেও তা যেকোনো সময় ম্লান হতে পারে। তাই জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে কৃষিকে নতুন মাত্রা দিতে কোন অঞ্চলের জন্য কোন ধরনের ফসল প্রয়োজন তা চিহ্নিত করে আবাদ করতে হবে। পানির সুষ্ঠু ব্যবহার করে সেচের অপচয় কমাতে হবে। প্রতিটি জেলায় উপযোগী সুনির্দিষ্ট ফসলকে বিশেষ গুরুত্ব দিতে হবে। আমাদেরকে শুধু বর্তমান নিয়ে থাকলে হবে না, ভবিষ্যৎ প্রজন্মের কথাও ভাবতে হবে। বিশ্ব ব্যাংক ৫শ মিলিয়ন ডলারের একটি প্রকল্প হাতে নিয়েছে যা জলবায়ু পরিবর্তন জনীত সমস্যা মোকবেলায় সহায়ক হবে। তাছাড়া জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বিরূপ প্রভাব পড়ে জীববৈচিত্রে। নষ্ট হয় কৃষি ও শষ্যক্ষেত। নানা ধরনের অসুবিধায় পড়ে পশু-পাখি, হাঁস-মুরগি।
কৃষিমন্ত্রী আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দানাদার খাদ্যশস্য উৎপাদনে বিশ্বে রোল মডেল। দুধ উৎপাদন হয়েছে ৯ মিলিয়ন টন, মাংস উৎপাদনেও এসেছে সফলতা। আশার কথা হচ্ছে দেশের দক্ষ কৃষিবিজ্ঞানীদের অদম্য চেষ্টার ফলে লবণাক্ততা সহিষ্ণু, খরা-বন্যা সহিষ্ণু, সময় নিরপেক্ষ ও স্বল্পকালীন উন্নতজাতের কিছু ফসলের জাত উদ্ভাবিত হয়েছে। তাই মাঠ কর্মিদের পরিশ্রমকে কাজে লাগিয়ে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করাসহ উচ্চ প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে দেশ উন্নত রাষ্ট্রের মর্যাদা অর্জন করবে।
মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইছউল আলম ম-লের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু। স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সচিব (ব্লু- ইকোনমি) মো. তৌফিক আরিফ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডাইরেক্টর Dandan Chen; Regnal Drector south Asia sustainable Development, john roome.