মদ্যপানের দায়ে দিনাজপুরের পার্বতীপুরে তিন জনকে দুই মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়। গত সোমবার রাতে পার্বতীপুর শহরের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কার্যালয়ের পিছনের বাগান থেকে শহরের ধুপিপাড়া মহল্লার আব্দুল ওহাবের ছেলে আবু তালেব (৩৯), গুলশান নগর মহল্লার ইদ্রিস আলীর ছেলে শাহিন মোল্লা (২৯) ও রোস্তম নগর মহল্লার লোকমান শেখের ছেলে শেখ ফরিদ (২৯) কে মদ পানকালে পুলিশ আটক করে। পরে ভ্রাম্যমান আদালতে তাদের প্রত্যেককে দুই মাস করে সশ্রম কারাদন্ড দেয়া হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় এ জরিমানা ও সাজা প্রদান করা হয়।