“মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের, অভিযাত্রা” এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির সামনে হিউম্যান রাইটস ডেফেন্ডার ফোরাম (এইচআরডিএফ) দিনাজপুর জেলা শাখা আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এ সময় বক্তারা বলেন, এই দেশের মানুষ নাগরিক সুরক্ষা পাওয়ার কথা থাকলেও অনেকাংশে তারা পায় না। ফলে তাদের পদে পদে মানবাধিকার খর্ব হচ্ছে। এখনো প্রতিনিয়ত ধর্ষণ, সন্ত্রাস এ ধরনের ঘটনা সমাজে ঘটেই চলেছে। আর এর শিকার হচ্ছে অসহায়, দূর্বল গরিব মানুষেরা। তাদের সুরক্ষায় মানবাধিকার কর্মীদের এগিয়ে আসতে হবে। গরিব মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, ভূমির অধিকার রক্ষা, আদিবাসী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা করার দায়িত্ব রাষ্ট্রের রয়েছে। অথচ রাষ্ট্র তা করছে না। এব্যাপারে মানবাধিকার সংগঠন ও কর্মীদের একযোগে কাজ করতে হবে।
মানববন্ধনের উদ্বোধন করেন এইচআরডিএফ দিনাজপুর জেলা শাখার সভাপতি এ্যাডঃ গণেশ সরেন। স্বাগত বক্তব রাখেন সাধারন সম্পাদক এ্যাডঃ ইন্দ্রজিৎ রায় অনিক। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি এ্যাডঃ লিয়াকত আলী, সদস্য এ্যাডঃ ইকবাল রায়হান সোহেল, এ্যাডঃ হেলাল হোসেন, মৌসুমী ফেরদৌসী, এ্যাডঃ মোঃ চান মিয়া, এ্যাডঃ সাজেদুল আলম চৌধুরী ও এ্যাডঃ রিচার্ড মুর্মু প্রমুখ।