দিনাজপুরের ঘোড়াঘাটে গবাদী পশুর শরিরে ল্যাম্পি স্কিন ডিজিজ নামে অপ্রচলিত ভাইরাস ছড়িয়ে পড়েছে। ফলে গবাদী পশুর মালিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। উপজেলার প্রায় সব গ্রামেই এই ভাইরাসে গবাদী পশু আক্রান্ত হয়েছে। এই রোগ নিরাময়ে ওষুধের দোকানে ওষুধ পাওয়া যাচ্ছে না। যদিও কোথাও পাওয়া যায় তা দুই গুণ থেকে তিন গুণ দাম নিচ্ছে। ফলে খামারিরা ও সাধারণ গবাদী পশুর মালিকরা পড়েছেন বিপাকে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, ল্যাম্পি স্কিন ডিজিজ ভাইরাসটি দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় দেখা দিয়েছে। আমাদের উপজেলার বিভিন্ন স্থানে বা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এই রোগ দেখা দিয়েছে। উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের চিকিৎসক ও কর্মচারী কর্মকর্তারা মাঠ পর্যায়ে রোগ প্রতিরোধে ব্যাপক প্রচারনা শুরু করেছেন। সেই সাথে কাজও শুরু করেছেন। তিনি আরও জানান, প্রায় তিন মাস পূর্বে অপ্রচলিত ল্যাম্পি স্কিন ডিজিজ ভাইরাসটির প্রাদুর্ভাব পরিলক্ষিত হয়। প্রতিশেধক হিসেবে ছাগলের গট ডিজিজ ভ্যাকসিন ছাগলের মাত্রার চেয়ে ৫গুণ মাত্রা গরুর শরিরে প্রয়োগ করা হচ্ছে। এই উপজেলায় দেড় শতাদিক গবাদী পশুর চিকিৎসা দেওয়া হয়েছে। এই অপ্রচলিত ভাইরাসটি শুরু হওয়ার সাথে সাথে রোগ নিরাময় ও প্রতিরোধ মুলক কাজ করা হচ্ছে।