সোমবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সুশাসনের জন্য প্রচারাভিযান সুপ্র জেলা কমিটি আয়োজিত “তামাক মৃত্যু ঘটায়, তামাক কোম্পানী থেকে সরকারের শেয়ার প্রত্যাহার করুন”-শীর্ষক আলোচনা সভা হয়।
সুপ্র দিনাজপুর জেলা কমিটির সভাপতি ও এসএসএস’র নির্বাচী পরিচালক মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর দিনাজপুর এর সংসদ সদস্য এ্যাডঃ জাকিয়া তাবাসসুম জুঁই, সুপ্র ঢাকা’র জাতীয় পরিষদের সদস্য এম.এ সালাম, দৈনিক উত্তরবাংলার নির্বাহী সম্পাদক জিনাত রহমান, ডিসি’র নির্বাহী পরিচালক মোঃ হাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সুপ্র জেলা কমিটির সাধারন সম্পাদক ও কাম টু ওয়ার্ক এর নির্বাহী পরিচালক মোঃ মতিউর রহমান। ধারণাপত্র পাঠ করেন কাম টু ওয়ার্ক এর ফিন্যান্স এন্ড এডমিন অফিসার মোঃ মোকাররম হোসেন মানিক। ধারণাপত্রের উপর মুক্ত আলোচনা করেন বিকাশের নির্বাহী পরিচালক মোঃ নুরুল ইসলাম, পিসিএস’র নির্বাহী পরিচালক মোঃ রেজওয়ানুর রহমান বাবু, বিবিডিএস এর নির্বাহী পরিচালক মোঃ জিল্লুর রহমান, জিইউপি’র নির্বাহী পরিচালক ফরিদা বেগম, রাজশাহী এসিডি’র প্রতিনিধি তৌহিদুল ইসলাম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিডিসি’র নির্বাহী পরিচালক ও সুপ্র জেলা কমিটির নির্বাহী সদস্য যাব চন্দ্র রায়। সভায় বক্তারা বলেন, তামাক অসংক্রামক রোগজনিত মৃত্যুর অন্যতম কারণ। অসংক্রামক রোগে প্রতিবছর বাংলাদেশে ৫ লক্ষ ৭২ হাজার মানুষ মারা যায়। এ খাতে বিনিয়োগ অব্যাহত রেখে ২০৩০ সালের মধ্যে অসংক্রামক রোগজনিত মৃত্যু এক-তৃতীয়াংশে নামিয়ে আনা সম্ভব নয়। তামাক খাতে সরকারের আয়ের চেয়ে ব্যয় বেশি। তামাকজনিত রোগে চিকিৎসা ব্যয় ৩০ কোটি টাকা, রাজস্ব আয় মাত্র ২২ কোটি টাকা। বিশ্বের বিভিন্ন দেশ তামাক খাত থেকে প্রায় ১২ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রত্যাহার করেছে। তামাকমুক্ত বাংলাদেশ গড়তে ক্ষতিকর এ খাতে সরকারের বিনিয়োগ প্রত্যাহার করা জরুরী হয়ে পড়েছে।