‘আন্তর্ভূক্তিমূলক টেকসই উন্নয়ন: দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ এই প্রতিপাদ্যের আলোকে গত ৯ ডিসেম্বর দুপুরে জামালপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। এ উপলক্ষে জামালপুর জেলা শহরে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও আলোচনা সভা। জামালপুর সনাক সভাপতি অধ্যাপক মীর আনছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
জেলা প্রশাসন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা দুপ্রক সভাপতি অধ্যাপক মাসুম আলম খান,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বাছির উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজিব কুমার সরকার, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, দুর্নীতি দমন কমিশন (দুদক) টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয়ের পরিদর্শক বুলু মিয়া, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, জেলা দুপ্রক সদস্য আইনজীবী শামীম আরা, সাংবাদিক ইউসুফ আলী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুপ্রক ও সনাক সদস্য আশরাফুজ্জামান স্বাধীন।
অনুষ্ঠানে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, পুলিশ, র্যাব, সাংবাদিক, নারীনেত্রী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
অপরদিকে জেলা অন্যান্য উপজেলায় স্থানী প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দিবসটি যথাযোগ্যভাবে পালন করে। উন্নয়ন সংঘ ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জে দিবসটি পালনে সর্বাত্মক সহায়তা করে বলে উপজেলা প্রশাসনও ও সংস্থাটির প্রকল্প ব্যবস্থাপক এসএ শামসুদ্দিন জানান।