বিরলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে উপজেলা চত্বর থেকে র্যালীটি বিরল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুণরায় একই স্থানে এসে শেষ হয় এবং ঘন্টা ব্যাপী মানবন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রহমান এর সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান।
এ সময় থানার কর্মকর্তা ইনচার্জ শেখ নাসিম হাবিব, উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ পুরবী রাণী রায়, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, যুবলীগের সভাপতি আবদুল মালেক, বিরল প্রেস ক্লাবের সভাপতি এমএ কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক শামু প্রমুখ উপস্থিত ছিলেন।