ঢাকা পাওয়ার ডিষ্ট্রিবিউমন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) এনওসিএস আদাবর, বনশ্রী, বাসাবো এবং নারায়ণগঞ্জ পূর্ব-পশ্চিমসহ মোট ১০টি ডিভিশনে মিটার রিডার নিয়োগে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক (প্রশাসন) এইচ আর ও যুগ্ম সচিব জয়ন্ত কুমার সিকদারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ উঠেছে। অনুসন্ধানে তার জালিয়াতির তথ্য প্রমানও মিলেছে।
জয়ন্ত কুমারের জালিয়াতি: এ বিষয়ে জানা যায়,বিদ্যুৎ ভবনে মিটার রিডারদের ইন্টারভিউ নেয়ার সময় প্রার্থীর নাম, পিতার নাম এবং বয়সসীমা রাখা হয় ৪০বছর। তার উর্দ্ধে হলে সেই প্রার্থীর আবেদন বাতিল বলে ঘোষনা করা হয়েছে। ডিপিডিসির বিধিতে বলা আছে কোন আবেদনকারীর বিরুদ্ধে পূর্বে যে কোন ডিভিশনে দায়িত্ব পালনকালে অনিয়ম বা দুর্নীতি প্রমান পেলে ওই প্রার্থী ডিপিডিসির অধীনে কোন ডিভিশনে চাকরী করতে পারবে না। এসব নিয়মনীতির কোন তোয়াকাই করেননি ক্ষমতাধর জয়ন্ত। প্রার্থীদের ফাইনাল তালিকা করার সময় শুধু মিটার রিডারদের নাম,পিতার নাম দেয়া হয়। ইন্টারভিউ বোর্ডে বয়সসীমা দেখানো হলেও চুড়ান্ত তালিকায় জালিয়াতি করে তাদের জন্ম তারিখ দেয়া হয়নি। পরীক্ষা-নিরিক্ষা করা হয়নি প্রার্থীদের অনিয়ম-দুর্নীতি। যাচাই-বাছাই না করে মেসার্স মুন পাওয়ার ইঞ্জিনিয়ারিং ঠিকাদারী প্রতিষ্ঠানের সহকারী প্রকৌশলী (সিএসএস) মো. সাইফুল ইসলামকে মানিকনগর ডিভিশন থেকে মাসে ১৫ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগে তাঁকে বহিস্কার করা হয়। গত ২০১৮ সালের ১১ নভেম্বর এই বহিস্কারাদেশে স্বাক্ষর করেন এনওসিএস মানিকনগর ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান সিরাজ। যার স্বারক নং-৮৭.২৬৭.২২৩.০০.০০.০০১.২০১৪.১০৭। সাইফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ ওই ডিভিশনের জুনিয়র ইঞ্জিনিয়ার এম আশরাফ পারভেজ এবং মো. হৃদয় আহমেদ দুজনের কাছ থেকে প্রতিমাসে ১৫ হাজার টাকা চাঁদা চায় কোডিনেটর সাইফুল। বহিস্কার হওয়া এই চাঁদাবাজ সাইফুল ইসলাম জয়ন্ত কুমারের ইন্টারভিউ বোর্ডে পাশ করে বর্তমানে বাসাবো ডিভিশনে তোফাজ্জল হোসেন মুন্সীর ঠিকাদার প্রতিষ্ঠানের কোডিনেটর হিসেবে চাকরী করছে। ওই ডিভিশনে ৫৫ বছর বয়সী নুরুজ্জামান নামের মিটার রিডারের কাজ করছে। ডিপিডিসির ডিজিএম এইচ আর মুনুরুজ্জামানের আপন ভাই মো. আশরাফ। তার বয়স ৪০ এর উর্দ্ধে। তিনি আদাবর ডিভিশনে মিটার রিডারের চাকরী পেয়েছেন। প্রায় ৬০ বছর বয়সের আনোয়ার নামের এক মিটার রিডার নারায়ণগঞ্জ পূর্বে মূল তালিকায় নাম সংযুক্ত হয়ে মিটার রিডিংএর দায়িত্ব পালন করছে। নারায়ণগঞ্জ পশ্চিমে বাপ্পি ওরফে জাল সাটির্ফিকেটের নাম রাব্বানী তিনিও চাকরী পেয়েছে। ইন্টারভিউ তালিকায় তাঁর সিরিয়াল ছিল ৭৩। বাপ্পির বিরুদ্ধে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। তিনি মাতয়াইল ডিভিশনে মিটার রিডারের দায়িত্ব পালনকালে গ্রাহকের এই টাকা নিয়ে পালিয়ে যায়। গত কয়েকদিন আগে অভিযোগটি তদন্ত করেন নারায়ণগঞ্জ পশ্চিমের নির্বাহী প্রকৌশলী মো.আনিছুর রহমান। অভিযোগের সত্যতা পেয়েছেন বলে জানান তিনি। পরীক্ষা না দিয়েও চাকরি পেয়েছেন অনেকেই। চাকরি দেয়া,বদলি, পদন্নোতিসহ সর্বময় ক্ষমতার মালিক হলেন, জয়ন্ত কুমার সিকদার। তবে নিয়োগের বিষয়ে নাম প্রকাশে অনিইচ্ছুক বেশ কয়েকটি ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক সূত্রে জানা গেছে আর্থিক সুবিধা নিয়ে আদাবর ডিভিশন এবং জুরাইনে তালিকার বাইরেও কয়েকজন মিটার রিডার দিয়েছেন নির্বাহী পরিচালক এইচ আর জয়ন্ত। অনিয়ম-জালিয়াতির বিষয়ে জানতে চাইলে নির্বাহী পরিচালক জয়ন্ত কুমার বলেন, কোন অভিযোগ থাকলে লিখিতভাবে জানান। এ বিষয়ে জানতে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিকাশ দেওয়ান বলেন, পরিচালক এইচ আর জয়ন্ত কুমারকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনিই সব কিছু জানাবেন। এসব অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির তদন্ত করার নিতীগত সিদ্ধান্ত নিয়েছে দুদক। কমিশনের (বি: দ্র:-১)এর মহাপরিচালক (ডিজির) দপ্তর সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে। ডিপিডিসির সংশ্লিষ্টরা বলছেন, দুর্নীতির অভিযোগে দুদকের দায়ের করা মামলায় বাধ্যতামূলক ছুটিতে যাওয়া নির্বাহী পরিচালক রমিজ উদ্দিনের কারণে দুদকের নজরদারীতে রয়েছে ডিপিডিসি।
ডিজিএম-এর আপন ভাই বয়স ৪২। বিধি লঙ্ঘন করে আদাবর ডিভিশনে চাকরী পেয়েছে।