আশাশুনি উপজেলা শিক্ষা অফিসে নবাগত শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম যোগদান করেছেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার বদলী হওয়ার পর সহকারী শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করছিলেন। রোববার সকালে নবাগত শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম নতুন কর্মস্থলে যোগদান করেন। তিনি পাইকগাছা উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসাবে কর্মরত অবস্থায় আশাশুনিতে বদলী করা হলে তিনি আশাশুনিতে যোগদান করলেন। যোগদানকালে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সহকারী শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর শেখ ইমান উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা আঃ রকিব, শাহাজাহান আলি, আবু সেলিম, ইদ্রিস আলি ও গৌরঙ্গ বাইন উপস্থিত ছিলেন। কর্মকর্তাবৃন্দ নবাগত শিক্ষা অফিসারকে ফুল দিয়ে বরণ করে নেন। নবাগত কর্মকর্তা আশাশুনি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সুষ্ঠু ভাবে পরিচালনা, শিক্ষকবৃন্দকে শিক্ষার মান ও প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখতে সহযোগিতা করার পাশাপাশি শিক্ষা বিভাগকে আরও গতিশীল করতে কাজ করবেন বলে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ প্রত্যাশা করছেন। নবাগত কর্মকর্তা বলেন, আমি নতুন, এখানকার অবস্থা ও পরিবেশ সম্পর্কে তেমন কিছু জানানেই, সার্বিক অবস্থা ও পরিবেশ সম্পর্কে অবগত হয়ে করনীয়তা বিবেচনা করবো।