শনিবার পরিবেশ দুষণ নিয়ন্ত্রণের কর্মকৌশল ও সচেতনতা বৃদ্ধি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর চেম্বার ভবন মিলনায়তনে পরিবেশ অধিদপ্তর ও জেলা চাউল কল মালিক গ্রুপ আয়োজিত-চাউল কলের কারনে, পরিবেশ দুষণ নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ।
জেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি মো. মোছাদ্দেক হুসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অতিরিক্ত দায়িত্ব মো. রুহুল আমিন মিঞা, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আশ্রাফুজ্জামান, চেম্বার অব কমার্সের সভাপতি সুজা উর রব চৌধুরী, পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের সহকারি পরিচালক মো. মিজানুর রহমান, জেলা চাউল কল মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইকবাল চৌধুরীর, পরিবেশ বিশেষজ্ঞ প্রকৌশলী মো. আকতারুজ্জামান ভুইয়া, প্রকৌশলী মোস্তাফিজুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, কর্মশালায় চাউল কল কর্তৃক সৃষ্ট বায়ু দুষণ রোধে কর্মকৌশল ও চাউল কলে ধান ভিজানো পানির প্রকৃতি এবং পরিশোধন পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় মিল মালিকদের মাঝে।