শুক্রবার সকালে দিনাজপুর নবাবগঞ্জ উপজেলায় বিদ্যুত স্পর্শে মাহফুজা বেগম(৩৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সে উপজেলার পুটিমারা ইউনিয়নের শেরনগর গ্রামের ইব্রাহিম আলীর স্ত্রী। ইব্রাহিমের পিতা আঃ জব্বার জানান, শুক্রবার সকালে নিজ বাড়ীতে একটি বিদ্যুতের হোল্ডারে অসাবধানতা বশত তার হাত লাগলে সে বিদ্যুতায়িত হয়ে আহত হয়। সাথে সাথে তাকে দলারদরগা বাজারে একটি ক্লিনিকে নেয়ার পথে সে মারা যায়। নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন।