আওয়ামীলীগে অনু প্রবেশকারী নিয়ে বে-সরকারী টিভি চ্যানেল ডি বিসি নিউজে গত ৪ নভেম্বর তাদের মানচিত্র লাইফ প্রোগ্রামে বরগুনা জেলা কৃষকলীগের বর্তমান সভাপতি একসময় জাতীয় পার্টি পরে বিএনপি করতেন বলে বক্তব্য প্রদান করেন চ্যানেল আইয়ের বরগুনা প্রতিনিধি সাংবাদিক হাসান ঝন্টু।
বৃহস্পতিবার বরগুনা প্রেসক্লাবে জেলা কৃষকলীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল হক স্বপন এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। তিনি বলেন, আর এই মিথ্যা তথ্য ও ষড়যন্ত্রের মাধ্যমে দেয়া বক্তব্যের কোন দালিলিক প্রমান নেই। কারণ আমি কোন দিন জাতীয় পাটি ও বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না। ১৯৮৬ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত ছাত্রলীগের রাজনীতি পরে সৌদি আরবে থাকা অবস্থায় প্রবাসী বরগুনা জেলা আ.লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। বাংলাদেশে আসার পরে আ.লীগের প্রার্থী হয়ে ৭নং ঢলুয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কৃষকলীগের বরগুনা জেলা শাখার দপ্তর সম্পাদক আখতারুজ্জামান খায়রুল, নাসির উদ্দিন, বেল্লাল হোসেন সহ নেতাকর্মী।
সংবাদ সম্মেলনে বলা হয় সংবাদ প্রকাশে কৃষকলীগ ও জেলা শাখার সভাপতি রাজনৈতিক ও সামাজিক ভাবে মানহানির স্বীকার হয়েছেন। ওই বক্তব্যের তীব্র নিন্দা জানাই। আমরা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।