হাসপাতালে ভর্তি করা হয়েছে সংগীতশিল্পী সিঁথি সাহাকে। নগরীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এদিকে বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সংগীতশিল্পী সিঁথি সাহা একটি স্থিরচিত্র পোস্ট করেন। এতে দেখা যায়Ñহাসপাতালের বিছানায় শুয়ে আছেন সিঁথি। ক্যাপশনে লিখেছেন, ‘অসুস্থ...অপারেশন আজকে...আমার জন্য দোয়া করবেন।’ পরিবার সূত্রে জানা যায়, গত সপ্তাহে সিঁথির পেটে খুব ব্যথা হচ্ছিল। চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করানো হয়। এরপর চিকিৎসকরা নিশ্চিত হন সিঁথির পিত্তথলিতে পাথর রয়েছে। বৃহস্পতিবার বিকেলে ল্যাপারোস্কোপিক অস্ত্রোপচারের মাধ্যমে পিত্তথলি অপসারণ করা হবে।