“পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশরকালীন মাতৃত্ব রোধ করি” শ্লোগানে সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এক অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ ৫ ডিসেম্ব^র বৃহস্পতিবার সকালে এ সভার আয়োজন করেন। সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাসীন আলী, সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফ্ফার উদ্দীন, সমবায় অফিসার নওশের আলী, ভিআরডিও কানাই চন্দ্র মন্ডল। অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন- উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পরিদর্শক কামাল হোসেন।