বুধবার বাংলাদেশ রেলওয়ে দিনাজপুরে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী ও সেবা সপ্তাহ-২০১৯ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লালমনিরহাট কর্মকর্তা এডিটিও মোঃ সাজ্জাদ হোসেন, এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরএনবি কমানডেন্ট মিজানুর রহমান, চীফ ইন্সপেক্টর মোঃ ইমদাদ, ডিএসটি মোঃ মেহেদী হাসান, ইএন দিনাজপুর প্রদিপ কুমার সরকার, দিনজপুর রেলওয়ে স্টেশন ভারপ্রাপ্ত এসএস সংকর কুমার গাঙ্গুলীসহ দিনাজপুর রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় প্রধান অতিথি সহ বক্তারা বলেন বিভিন্ন ট্রেন বিনা টিকিটের যাত্রীদের নামিয়ে দেয়া হবে। স্টেশন প্লাটফর্ম ও প্লাটফর্মের বাহিরে অবৈধ দোকান উচ্ছেদ করা হবে। জনগণের টাকা দিয়েই কর্মকর্তা-কর্মচারী বেতন ভাতা দেওয়া হয়, যাত্রী সেবাই আমাদের মূল্য উদ্দেশ্য। সেবামূলক কার্যক্রমের আমার এটা দায়িত্ব আমার ওটা দায়িত্ব করা যাবে না। যেখানেই সমস্যা দেখা দিবে সেখানেই সকলকে এগিয়ে আসতে হবে। রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের সদা সতর্ক থাকতে হবে। যাতে করে কোনো অনিয়ম না হয়ে যায়। হয়ে থাকলে সাথে সাথে কর্তব্যরত কর্মকর্তাদের অবগত করতে হবে। বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণরত সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে: বিনা টিকিটে ভ্রমণ করবেন না, বিনা টিকেটে রেল ভ্রমণ আইনত দন্ডনীয় অপরাধ। চলন্ত ট্রেনে পাথর ছোঁড়া হতে বিরত থাকুন, ভ্রমণরত স্বজনদের নিরাপদে রাখুন। জীবনের ঝুঁকি নিয়ে ইঞ্জিনে, ট্রেনের ছাদে, বাফারে ও পাদানিতে ভ্রমণ করবেন না। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন। স্টেশন প্লাটফরম ও ট্রেনের অভ্যানন্তর পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সহায়তা করুন। রেল লাইন ও লেভে ক্রসিং গেইট সতর্কতার সাথে পার হন। মোবাইল ফোন/হেডফোন ব্যবহার করা অবস্থায় রেললাইনে হাঁটবেন না। অপরিচিত লোকের নিকট থেকে কোন খাবার বা পানীয় গ্রহণ করবেন না, এতে আপনার জীবন ঝুঁকিতে পড়তে পারে। ট্রেন অবৈধভাবে চেইন পুলিং ও হোস পাইপ বিচ্ছিন্নকারীদের ধরিয়ে দিন। ট্রেনের যেকোনো সমস্যার ক্ষেত্রে গার্ড, ক্যারেজ পরিচর্যক কিংবা আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সহায়তা নিন। টিকেট কালোবাজারীদের নিকট হতে টিকিট ক্রয় করবেন না এবং আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট সোপর্দ করুন। সম্মানিত যাত্রী সাধারণের সেবায় আন্তঃনগর ট্রেনে খাবার গাড়ী সংযুক্ত রয়েছে। নির্ধারিত মূল্য পরিশোধ করে সম্মানিত যাত্রীগণ খাবার গ্রহণ করতে পারেন। প্রতিটি আন্তঃনগর ট্রেনের কর্তব্যরত গার্ড ও স্টেশন মাস্টারের নিকট যাত্রী অভিযোগ বহি রক্ষিত থাকে। সম্মানিত যাত্রী সাধারণ তাদের অভিযোগ বা পরামর্শ অভিযোগ বইতে লিপিবদ্ধ করতে পারবেন। কাউন্টার হতে নিজে টিকেট কার্টুন এবং অপরকে টিকেট কাটতে উৎসাহিত করেন। আন্তঃনগর ট্রেনে অগ্রিম টিকেট ভ্রমণের দিন সহ ১০ (দশ) দিন পূর্বে প্রদান করা হয়। এছাড়াও সম্মানীত যাত্রী সাধারণ মোবাইল-অনলাইনের মাধ্যমে রেলওয়ের টিকেট ক্রয় করতে পারেন। এসএমএস এর মাধ্যমে আন্তঃনগর ট্রেনসমূহের সঠিক অবস্থান জানার ব্যবস্থা রয়েছে।