বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ দিনাজপুর এর আয়োজনে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ (৭-১২ ডিসেম্বর) এবং প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
“পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি”-এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবার পরিকল্পনা অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক ডাঃ মোঃ আবু নছর নূরুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আহাদ আলী, সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস কুদ্দুছ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার। স্বাগত বক্তব্য রাখেন এমওএমসিএইচ- এফপি সদর দিনাজপুর ডাঃ গোপীনাথ বসাক। দিনাজপুর জেলার পরিবার পরিকল্পনা কার্যক্রম ও প্রচার-প্রচারণা বিষয়ে তথ্য উপস্থাপনা করেন এফপিসিএস-কিউআইটি দিনাজপুরের ডিষ্ট্রিক্ট কনস্যালসেন্ট ডাঃ মোঃ রেজাউল হক।