বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক সহযোগিতায় ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির পরিকল্পনায় দিনাজপুর সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের ওমরপাইল দাসপাড়া গ্রামে “শেখ কামাল আইটি ট্রেনিং এ- ইনকিউবেশন সেন্টার” এর স্থাপনের জায়গা পরিদর্শন করেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ম্যানেজিং ডিরেক্টর সচিব হোসনেআরা বেগম এনডিসি। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সালেহ মোঃ মাহফুজুল আলম, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরুজুল ইসলাম ফিরোজ, সদর এ্যাসিল্যান্ড শাহারিয়ার রহমান, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোয়জ্জেম হোসেন, ৮নং শংকরপুর ইউপি চেয়ারম্যান ইসাহাক চৌধুরী, ৫নং শশরা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসাম, শশরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক হামিদুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোকসেদ রানা প্রমুখ। এ ছাড়া সচিবের ৬ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।