দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাটে বুধবার সকালে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, বীরগঞ্জ শাখার ব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্বে) মোঃ হারুন-অর-রশিদের সভাপতিত্বে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, বীরগঞ্জ শাখার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলার আনসার ভিডিপি’র জেলা কমান্ডার (অতিরিক্ত) দায়িত্বে মোঃ আবদুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের দিনাজপুর অঞ্চলের ব্যবস্থাপক মোঃ তরিকুল ইসলাম, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের দিনাজপুর শাখার ব্যবস্থাপক মোঃ মুক্তার আলী, বীরগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আনসারদের সুবিধাতে এই ব্যাংক তৈরি করা হলো, শুধু যারা আনসার সদস্য হবে তারাই এই ব্যাংকের ঋণ পাবে।