আশাশুনি উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে তারিকুল ইসলামকে দায়িত্ব প্রদান করা হয়েছে। ১ ডিসেম্বর প্রেরিত এক পত্রে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।
বাংলাদেশ আওয়ামী যুব লীগ সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক আলহাজ¦ মোঃ আবদুল মান্নান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আশাশুনি উপজেলা যুবলীগের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আশাশুনি উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা আশাশুনি সদরের বীর মুক্তিযোদ্ধা মৃত নূরুল হুদার পুত্র মোঃ তারিকুল ইসলামকে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হলো।