মঙ্গলবার নাটাব দিনাজপুর জেলা শাখার শহরস্থ অস্থায়ী গণেশতলা কার্যালয়ে ঈমাম সাহেবদের নিয়ে বাংলাদেশ জাতীয় যহ্মা নিরোধ সমিতি (নাটাব) আয়োজিত যহ্মা রোগ নিয়ন্ত্রণে গণ সচেতনতা বৃদ্ধিতে সুশীল সমাজের প্রতিনিধিদের ভূমিকা শীর্ষক এক মত বিনিময় সভা হয়।
নাটাব দিনাজপুর জেলা শাখার সভাপতি তাহের উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আরএমও ডাঃ পারভেজ সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটাব প্রজেক্ট অফিস ঢাকা হতে আগত প্রজেক্ট ম্যানেজার মোঃ জিয়াউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন নাটাব জেলা শাখার সাধারন সম্পাদক কাশী কুমার দাস। সঞ্চালকের দায়িত্ব পালন করেন রংপুর বিভাগের নাটাব প্রতিনিধি কাওছার উদ্দীন। উপস্থিত ইমাম সাহেবদের পক্ষে আলোচনা করেন মাওঃ সাব্বির আহম্মেদ, ইমাম রিয়াজুল ইসলাম, ইমাম লুৎফর রহমান, ইমাম সাদ্দাম হোসেন প্রমুখ। প্রধান অতিথি ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আরএমও ডাঃ পারভেজ সোহেল রানা বলেন, যহ্মা একটি জীবানু ঘটিত মারাত্মক সংক্রামক রোগ যা মাইক্রোব্যকটেরিয়াম টিউবায়কুলোসিস নামক অতি সুক্ষ জীবানুর মাধ্যমে সংক্রামিত হয়। প্রধানত ফুসফুসেই যহ্মার জীবানু দ্বারা মানুষ আক্রান্ত হয়। এ রকমের যহ্মাকে ফুসফুস যহ্মা বলে। ফুসফুসের যহ্মার প্রধান লক্ষণ হলো এক নাগারে ২ সপ্তাহ বা তার অধিক সময় ধরে কাশি। এছাড়া বিকেলে অল্প জ্বর, ওজন কমে যাওয়া, দিন দিন দূর্বল হওয়া, বুকে অথবা পিঠে ব্যথা, শ্বাসকষ্ট ছাড়াও কখনো কখনো কাশির সাথে রক্ত যেতে পারে। ইমামরা সমাজের ধর্মীয় নেতা। যহ্মা রোগ নির্মুলে ইমাম সাহেবদের সমাজে যথেষ্ট ভূমিকা রয়েছে।