বিরলের রাণীপুকুর ইউপি’র কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জুলফিকার আলী উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ এর শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি অত্র বিদ্যালয়ে যোগদানের পর হতেই বিদ্যালয়ের শিক্ষার মান, পরিবেশ, শ্রেণি পাঠদান, সহ-শিক্ষাক্রমিক কার্যক্রমের ব্যাপক উন্নয়ন করেন। সার্বিক বিচারে তিনি অত্র উপজেলার একজন ভালো শিক্ষক হিসাবে পরিচিতি লাভ করেন। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচনী প্রতিযোগিতায় এবার উপজেলার ৬ জন প্রধান শিক্ষকের মধ্য হতে তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেন। এছাড়াও তিনি বাংলা ও শারীরিক শিক্ষা বিষয়ে একজন মাষ্টার ট্রেইনার। তিনি ২০০১ খ্রিস্টাব্দ হতে সততা ও নিষ্ঠার সাথে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছেন।
তাঁকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করায় বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের পক্ষ হতে অভিনন্দন জানানো হয়েছে। তিনি আগামী দিনেও তাঁর এই সাফল্য ধরে রেখে শিক্ষার্থীদের মান উন্নয়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
সোমবার সকালে কালিয়াগঞ্জ মেমোরিয়াল ক্যাডেট স্কুলে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি ও সমাজসেবক আবদুল মজিদ মাষ্টার।