পাটকেলঘাটা শ্রমজীবি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন অনুষ্ঠান শনিবার সন্ধ্যা ৭টায় সমিতির বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে।
উৎসবমুখর পরিবেশে সদ্য নির্বাচিত সভাপতি মীর আবুল কালাম আজাদ,সহ সভাপতি মোঃ আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সুশান্ত কুমার ঘোষ,কোষাধ্যক্ষ আদিত্য দাশ,সদস্য দীপঙ্কর ঘোষ, মোঃ রেজাউল ইসলাম, উদয় ঘোষ, শেখ আবীর হাসান ও মোঃ মফিদুল ইসলামকে শপথ বাক্য পাঠ করান পাটকেলঘাটা শ্রমজীবি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আলহাজ¦ শেখ রহমত আলী। এ সময় সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।