সাতক্ষীরা কলারোয়ায় ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। উপজেলার রোববার সকালে উপজেলার পারিখুপি গ্রামস্থ শ্রী গোপল চন্দ্র বিশ্বাসের মুদির দোকানের সামনে কাঁচা রাস্তার পাশ থেকে তাদের আটক করে পুলিশ। থানার কর্মকর্তা ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস এর নেতৃত্বে এসআই ই¯্রাফিল হোসেন, এএসআই লিটন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ওই স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে দৌড়ে পালানোর সময় ওই গ্রামের লুৎফর সরদারের ছেলে ইয়াছিন সরদার (৪৫) ও মৃত ইউনুছ আলী মোড়লের ছেলে হাফিজুল ইসলাম উরফে হাপি (৪৬) কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩শ গ্রাম গাজা উদ্ধার করা হয়। এ বিষয়ে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।