কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও কলারোয়া থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শেখ মুনীর উল গীয়াসকে ফুলেল শুভেচ্ছা জানালেন উপজেলা আ.লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলিমুর রহমান। রোববার দুপুরের দিকে কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও কলারোয়া থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শেখ মুনীর উল গীয়াসকে ফুল দিয়ে শুভেচ্ছা ও মত বিনিময় করেন নবনির্বাচিত কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান। এ সময় শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় কালে উপস্থিত ছিলেন-অধ্যাপক আবদুর রহিম, কলারোয়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মশিয়ার রহমান, কলারোয়া কলারোয়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম মিঠু, অধ্যাপক আবুল কালাম আজাদ, ইউপি সদস্য আনারুল ইসলাম, নুরুল ইসলাম, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোসলেম আহম্মেদ সহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।